ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ধাক্কা সামলে এগোচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৩:২১

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেখানে আইরিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও সেটি সামলে এগোচ্ছে টাইগ্রেসরা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে এক উইকেটে ৮৪ রান। রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে আউট হন মুর্শিদা খাতুন। ফারজানা হোক ও শারমিন সুপ্তা ক্রিজে ব্যাট করছেন। তারা যথাক্রমে ৪৮ ও ৩৫ রানে অপরাজিত রয়েছেন।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারে গ্যাবি লুইসকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাহিদা আক্তার। আরেক ওপেনার সারা ফোর্বসের ব্যাট থেকে আসে ১৩ রান। ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় আইরিশরা। অ্যামি এবং অরলা প্রেন্ডারগাস্ট মিলে ৯১ রানের জুটি গড়েন। ৩৭ রান করে অরলা বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর লরা ডেলানি ছাড়া আর কেউই অ্যামিকে সঙ্গে দিতে পারেননি।

ডেলানির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তার বিদায়ের পর এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন অ্যামি। সাজঘরে ফেরার আগে ৬৮ রান এসেছে তার ব্যাট থেকে। যা দলের পক্ষে সর্বোচ্চ। এছাড়া বাকিরা কেউই বড় অবদান রাখতে পারেননি।

আয়ারল্যান্ড শেষ চার ওভারে তোলে ৩৪ রান। তাতে সফরকারীদের স্কোর দুইশর কাছাকাছি পৌঁছায়। উনা রেমন্ড হোয়ে ১৮ বলে ২ চারে ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সুলতানা দুটি এবং নাহিদা ও স্বর্ণা আক্তার একটি করে উইকেট নেন।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা