ধামইরহাটে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামইরহাট পৌর বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুবার রহমান চৌধুরী চপল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আখরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, সভানেত্রী মোসা. মাজেদা বেগম, মহিলা দল নেত্রী মোসা. শাহিনা আক্তার, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মো. আজমল হোসেন চৌধুরী শাহান, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আনওয়ারুল হোসেনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামান / জামান
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ