ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সেইফ এডুকেশন ইনস্টিটিউটে ভর্তি উৎসব ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ৪:৫১

রাজধানীর কদমতলী থানার পাটেরবাগের আজাদী কমপ্লেক্স অবস্থিত সেইফ এডুকেশন ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল ভর্তি উৎসব ও শিক্ষা সেমিনার। ৩০ শে নভেম্বর সকাল ৯ টায় ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি। 

সেইফ এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সেলিম হোসাইন আজাদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক ও মসনবী রুমির বাংলা অনুবাদক ড. ঈসা শাহেদী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ইকবাল হোসাইন বলেন, আপনার শিশু হল ফুল, এই ফুলকে আগলে রাখতে হবে। সন্তান একটি বিষয়ে না পারলেও অন্য বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে। অন্য সন্তানের সাথে নিজের সন্তানকে তুলনা করবেন না। তার লক্ষ্য ঠিক করে স্কুল সময় থেকে টার্গেট করে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বে চাকুরীর জন্য নয় উদ্যোক্তা হওয়ার জন্যই চিন্তা করে। সুতারং সন্তানদের এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। বর্তমান সময়ে ইসলামিক শিক্ষা বড় চ্যাল্যান্জিং হয়ে দাড়িয়েছে। সেইফ এডুকেশন ইনস্টিটিউট সে চ্যাল্যান্জ দূর করে এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ঈসা শাহেদী জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সমন্বয়ের গুরুত্ব সম্পর্কে বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। শিশুদের অতিরিক্ত চাপ প্রয়োগ করে  গালমন্দ করা মোটেই উচিত নয়। শিশুদের মারধর করা থেকে প্রত্যেক পিতা মাতার বিরত থাকতে হবে। আদর ও ভালোবাসা দিয়ে তাদের শিক্ষা দিতে হবে। এসময় তিনি রাসুলুল্লাহর প্রিয় নাতিদের ভালোবাসার কিছু উদাহরণ তুলে ধরেন। 

সভাপতির বক্তব্যে মাওলানা সেলিম হোসাইন আজাদী বলেন, আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ গড়া, আন্তর্জাতিক মানের শিক্ষা ও ইসলামি আদর্শের সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা আমরা দিচ্ছি। এখানে আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংলিশ মিডিয়াম ভিত্তিক পাঠ্যক্রম ও শিশুদের মেধা এবং সৃজনশীলতাকে বিকশিত করতে আধুনিক শিক্ষা পদ্ধতি রয়েছে। 

তিনি বলেন, আপনারা শুনে খুশি হবেন, সেইফ এডুকেশন ইনস্টিটিউটে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশা পাশি রয়েছে বিশেষ হিফজ ক্লাস।  যার মাধ্যমে আপনার সন্তান হাফেজ ও কোরআনের অর্থ বুঝতে পারবে। এখানে রয়েছে, ডে-কেয়ার সেবা। কর্মজীবী অভিভাবকদের জন্য রয়েছে বিশ্বমানের ডে-কেয়ার ও রেসিডেনশিয়াল এবং নন-রেসিডেনশিয়াল সুবিধা। সেইফ এডুকেশন ইনস্টিটিউটে অভিজ্ঞ, দক্ষ, যত্নশীল, এবং প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছে। যারা আপনার সন্তানকে খুব যত্নসহ তারা পাঠদান করাবেন। 

মেনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থী, অভিভাবক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়