নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে কোন এক সময়ে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আড়াই বছর বয়সী নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামের ওমর ফারুকের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এর ফাঁকে কোন এক সময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আনুমানিক সাড়ে দশটার দিকে শিশু আব্দুল্লাহর জেঠি রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে আব্দুল্লাহ এর মরদেহ পানিতে ভাসতে দেখেন।
পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, ওমর ফারুকের ছেলে শিশু আব্দুল্লাহ মারা গেছেন। ছোট্ট এ শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান