ইস্পাহানি - প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে নক আউটে পর্বে বিজয়ী গবি
দ্বিতীয় বারের মতো আয়োজিত ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪' এর নক আউট পর্বে বিজয়ী হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।
শনিবার (৩০ নভেম্বর) দুপর আড়াইটায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে (বিইউএফটি) ৫-০ গোলের ব্যবধানে পরাজিত করে গবি।
পেনাল্টির মাধ্যমে সিফাতের গোলে প্রথমেই এগিয়ে যায় গবি। এরপর গবির হয়ে যথাক্রমে একটি করে গোল করে বিশ্ববিদ্যালয়কে জয় উপহার দেয় সাইফ সামসুদ, ফয়সাল আহমেদ, হিরা ঘোষ এবং কাফসাত তাইয়ুস। জবাবে কোন গোল করতে পারেনি বিইউএফটির খেলোয়াড়রা। এ জয়ের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে পৌঁছে গেছে গবি।
খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, 'দীর্ঘ পরিশ্রমের ফসল আমাদের এই প্রথম ম্যাচের জয়। খেলোয়াড়দের ঐক্যবদ্ধ এবং মানসিক শক্তির মাধ্যমে প্রতিটি ম্যাচে আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। সকলের উৎসাহ এবং সহযোগিতা কামনা করছি।'
আগামী ২রা ডিসেম্বর পরবর্তী খেলায় বেলা আড়াইটায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) মুখোমুখি হবে গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচটি অনুষ্ঠিত হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে।
এর আগে, ২০২৩ সালে এ টুর্নামেন্টের প্রথম আসরেই ৩২টি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণ বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, এবারের আসরে প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বারের মতো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সারা দেশের ৪২টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে।
T.A.S / T.A.S
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?