ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

বাঁশখালী সড়কে দুই সিএনজি মুখামুখি সংঘর্ষে আহত ৮


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৪ বিকাল ৬:৩০

বাঁশখালীতে সিএনজি চালিত ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে,এতে চালকসহ অন্তত  ৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দূর্ঘটনা কবলিত সিএনজি ২টি দুমড়ে মুচড়ে গেছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় এঘটনা ঘটেছে। একইদিনে বাণীগ্রাম এলাকায়ও একটি সিএনজি দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

বৈলছড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে সিএনজি চালকসহ আটজন আহত হয়েছে, আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, উপজেলার দক্ষিণ দিক থেকে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা ও উত্তর দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে সিএনজি চালকসহ অন্তত ৮জন লোক আহত হয়। আহতদের মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে তৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

মোঃ শহীদুল ইসলাম, সৈয়দুল আলম, আফনান, কামাল উদ্দিনসহ বেশ কয়েকজন যাত্রী ও স্থানীয় লোকজন জানান, কম বয়সী ও অদক্ষ চালক বেড়ে যাওয়াতে চট্টগ্রামের আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা, অনিরাপদ হয়ে উঠেছে বাঁশখালী সড়ক। নেই প্রশাসনের নজরদারিও। তারা আরো বলেন, এসড়কে বেশিরভাগ সিএনজি চালকরা কম বয়সী ও অদক্ষ, তারা সড়কের কোন ধরনের নিয়ম কানুন না বুঝে প্রতিযোগিতা মূলক গাড়ি চালায়, গাড়ি চালানোর সময় তাদের মোবাইল ব্যবহার, অসতর্কতা,ওভারটেকিং করার কারণেই প্রতিনিয়তই এসব দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে সচেতন মহল। এক সপ্তাহের মধ্যে অন্তত ৫টি মোটরসাইকেল এক্সিডেন্ট ও ৮টি সিএনজি চালিত অটোরিক্সা মূখামুখি সংঘর্ষের ঘটনা সংঘটিত হওয়ার পর এঅভিযোগ করেন যাত্রীরা।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, দূর্ঘটনা কবলিত ২টি সিএনজি আটক করা হয়েছে। আহতরা হয়তো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে এখনো পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা যায়নি বলে জানান তিনি।

এছাড়াও এসড়ক দিয়ে প্রতিরাতে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে  লবণবাহী ট্রাক যাতায়াত করাতে লবণের পানিতে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণেও এসড়কে মোটরসাইকেল ও সিএনজি দূর্ঘটনা বেড়ে চলছে বলে অভিযোগ রয়েছে। আনোয়ারা -বাঁশখালী -পেকুয়া সংযোগ (পিএবি সড়কে) লবণবাহী ট্রাক চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

T.A.S / T.A.S

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা