'ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধ; গণতন্ত্র বিধ্বংসী স্বৈরাচার প্রমাণিত হয়েছে' : ইমাম হায়াত
দেশের চলমান গুরুতর রাজনীতি অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় সংকটে বক্তব্য তুলে ধরার জন্য প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দেয় ইনসানিয়াত বিপ্লব। সেখানে শনিবার সমাবেশ করতে দেয়নি পুলিশ। তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেন দলটির চেয়ারম্যান ইমাম হায়াত৷
শনিবার বিকালে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের ডাক দেন তিনি।
এসময় দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, ক্ষমতাসীন মহলের নির্দেশে পুলিশ সমাবেশ বন্ধ করে দিয়েছে। ইনসানিয়াত বিপ্লব শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সরকার গণতন্ত্র হত্যাকারী ও নাগরিকত্ব হরণকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে অন্তর্বর্তী ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং কেবল প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উৎখাত ও রাষ্ট্র জবরদখল হবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের শান্তিপূর্ণ সভা সমাবেশ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণ করে কেবল ধর্মের নামে গণতন্ত্রবিরোধী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন মহল জঙ্গিবাদের পক্ষপাতদ্যুষ্ট হয়ে দেশ-দ্বীন-জীবন-গনতন্ত্র ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র সবার সব মানুষের স্বীকার না করলে এবং জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে তাদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না বরং তাদের মাধ্যমে রাষ্ট্র ও গণতন্ত্র কেবল ধ্বংস হবে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ