ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১২-২০২৪ দুপুর ৩:৪২

৩০ নভেম্বর ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪” হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর পরিচালক জনাব আ. ন. ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য জনাব মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ও ব্যাংকের পরিচালক জনাব মো: সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক মোছা: নাজমিন নাহার সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি জনাব মোহাম্মদ আবু ছায়েম।   

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ ও জনাব এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪০টি শাখা ও ৪টি উপশাখার ব্যবস্থাপকসহ সকল পর্যায়ের মোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই