ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চার দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি রশীদুজ্জামান


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ৩:৫৩

পাইকগাছা-কয়রা (খুলনা ৬) আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে দুই মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পাইকগাছা কয়রার সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানকে দুটি মামলায় আদালতে বাদী পক্ষের আইনজীবী প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করলে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম দুই মামলার শুনানি শেষে প্রত্যেক মামলায় দুই দিন করে চার দিনের রিমান্ডে মঞ্জুর করেন। রবিবার (১ লা ডিসেম্বর) চার দিনের রিমান্ড শেষ হলে সোমবার সকাল ১০ টার সময় পুলিশ প্রহরায় জেলহাজতে পাঠানো হয়। 

উল্লেখ্য ২০২০ সালের ৯ অক্টোবর ও ২০২৪ সালে ২১ আগষ্ট ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরির ঘটনায় মোঃ রুবেল সরদার বাদি হয়ে গত ২৯ আগষ্ট একটি মামলা দায়ের করেন নং ১৪।
অপরদিকে ২০২৪ সালে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ছাত্রিরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগের নেতাকর্মীরা মারপিট করে আহত করে। ওই ঘটনায় ২১ আগষ্ট ছাত্রী ইশিতা আনাম রিতু বাদী হয়ে সাবেক এমপি মোঃ রশীদুজ্জামানসহ ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, সাবেক ওই সংসদ সদস্যকে পৃথক দুটি নাশকতা মামলায় ৪ দিনের রিমান্ড শেষ হয়েছে রবিবার। সোমবার সকাল ১০ টার সময় পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত