চলছিলো ইউএনও’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ক্ষুব্ধ ইউএনও পুলিশ নিয়ে হাজির
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী বালু মহালের ইজারাদার কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ক্ষুব্ধ ইউএনও হাজির হয় পুলিশ নিয়ে। ফলে পন্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ভোগাই নদীর ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় নিজ বাসভবনে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, গোপন বাণিজ্য, হয়রানি সহ নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলনের জন্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ডাকেন।
সংবাদ সম্মেলনে ইজারাদার তার লিখিত বক্তব্যে জানান, নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়ম বহির্ভূত ভাবে মোবাইল কোর্ট করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন। এছাড়া নিলামে আটককৃত বালু অনিয়মের মাধ্যমে ৬ কোটি টাকার বালু মাত্র ৯৪ লাখ টাকা বিক্রি করে সরকারের রাজস্ব ক্ষতি করে নিজে লাভবান হন। তারই নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে নিলাম গ্রহিতাগণ অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন।
এছাড়াও ইজারাদার জিলানী ইউএনও কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টে হয়রানী সহ নানা অভিযোগে তাকে হেনস্তা করার আশংকা প্রকাশ করেন।
আশংকা প্রকাশ করার পরপরই ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলন স্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে ইজারাদার আব্দুল কাদের জিলানী ও ব্যবসায়ী হারুন অর রশীদকে সংবাদ সম্মেলন চলমান অবস্থায় আটক করে নিয়ে যেতে চেষ্টা করেন। এসময় সাংবাদিকরা তার বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানা আছে কিনা সেটি জানতে চাইলে ইউএনও বিষয়টি পরে জানানো হবে বলে সাংবাদিকদের জানান। পরে ইজারাদারকে বিভিন্ন প্রশ্ন করে ইউএনও চলে যান।
সংবাদ কর্মীদের প্রশ্নের মুখে ইউএনও তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ দেখতে চাইলে অভিযোগকারী ইজারাদার তাৎক্ষণিক প্রমাণ দেখাতে ব্যর্থ হোন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা