ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১২-২০২৪ বিকাল ৫:৫৬

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচেও তারা ঘুরে দাঁড়াতে পারল না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারেই মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। ১৬ বলে ৮ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৯ রানের উদ্বোধনী জুটি।

তবে সেই ক্ষতে ভালোভাবেই প্রলেপ দেন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ফিফটি করেছেন ফারজানাও। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করে আসতে পারেননি।

শেষদিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।

এর আগে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড।

এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। ১৮৫ রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ ৫২ রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট। 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ফাহিমা খাতুন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে