ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২-১২-২০২৪ রাত ১০:৪১

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গণে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় নগরীর শামসুর রহমান রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সেনাবাহিনী মোতায়েন ও পুলিশ মোতায়েন করা হয়। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতের বাংলাদেশের সহকারি হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন। মিছিলটি নগরীর বাংলাদেশ ব্যাংকের মোড়ে যেয়ে সমাবেশে রুপ নেয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালিয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিব। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। আগামী ১৩ তারিখে কোন কর্মসূচি খুলনায় পালন করতে দিব না। বাংলাদেশে কোন জঙ্গী সংগঠন জায়গা পাবে না। সমাবেশ অনন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা প্রমুখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি