ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ভোক্তা অধিদপ্তর এবং নিবন্ধন পরিদপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ১০:৫০

ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং নিবন্ধন পরিদপ্তরের জোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেছেন যার অভিযোগ জমা পড়েছে গত ১৮/১১/২০২৪ ইং তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর। আর এই অভিযোগ দাখিল করেছেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম। অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ২০০০ সাল থেকে অত্যন্ত সুনামের সহিত ভোক্তার অধিকার নিয়ে সমগ্র দেশে কাজ করে আসছে।

 উক্ত প্রতিষ্ঠানটি ২০০৬ সালে রেজিস্ট্রেশন করে যার গভঃ রেজি নং এস-৬১০৮ (৩৫২)/০৬। অভিযোগে ভুক্তভোগী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান ভোক্তা অধিকার আইনের খসড়া তার নিজের হাতে বাণিজ্য মন্ত্রণালয় দাখিল করেন। তিনি আরো জানান আজকের আইনের ৭৫% খসড়া তার নিজের হাতে লেখা এবং ভোক্তা অধিকার আইন মোতাবেক সরকার কর্তৃক স্বীকৃত ভোক্তা সংস্থা অভিযোগ করবে। অভিযোগের উপর অর্জিত জরিমানার ২৫% অর্থ তার সংগঠনের কর্মীরা পাবেন এতে করে বেকার সমস্যা সমাধান হবে, আইনের সুফলও জনগণ পাবে। তিনি তার অভিযোগ লিপিতে জানান তার প্রতিনিধিদের কোন কাজে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক কখনো তাদেরকে ডাকে নাই এবং তাদের কোন অভিযোগও গ্রহণ করে নাই।

এসব বিষয় নিয়ে এবং ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের অনিয়ম সম্বন্ধে প্রতিবাদ করায় বিভিন্ন সময় তাকে বিভি- ন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগে উল্লেল্লখ করা হয়। অথচ সব ষড়যন্ত্র মিথ্যা বলে প্রমাণিত হয়। বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম জানান ভোক্তা অধিদপ্তরের অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আইন এবং নিয়মের তোয়াক্কা না করে নিবন্ধন পরিদপ্তরে তার ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য' অভিযোগ করেন। নিবন্ধন পরিদপ্তর ভোক্তা অধিদপ্তরের অভিযোগের সত্যতা যাচাই না করে ভুয়া অভিযোগের ভিত্তিতে ভুয়া ঠিকানায় নোটিশ করে
একতরফা রায় দিয়ে জয়েন্ট স্টক থেকে তার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দেয়।

 তিনি অভিযোগে জানান, যেখানে জয়েন্ট স্টকে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালকগণের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থাকার পরও সে ঠিকানা বা নাম্বার ব্যবহার না করে ভুয়া ঠিকানায় নোটিশ করে জয়েন্ট স্টক লাইসেন্স বাতিল করেন। তিনি আরো দাবি করেন জাতীয় ভোক্তা অধিদপ্তরে তিনি অভিযোগের সকল সাক্ষ্য প্রমাণ দেওয়ার অভিযোগ সঠিক নয় প্রমাণ হওয়ার পরও কেন সেই অভিযোগ জাতীয় ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জয়েন্ট স্টকের রেজিস্টার বরাবর প্রেরণ করলেন এর একটিই কারণ তিনি সাবেক মহাপরিচালক এর বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী বরাবর মানববন্ধন করে স্মারকলিপি দাখিল করেন ও বিভিন্ন পত্রপত্রিকায় তা প্রকাশ পায়। তিনি জানান এই অনুরাগের বসবতি হয়ে সাবেক মহাপরিচালক ক্ষমতার অপব্যবহার করে জয়েন্ট স্টকে অভিযোগ দায়ের করেন ও জয়েন্ট স্টক ভুয়া নাম ঠিকানায় নোটিশ প্রেরণ করে একতরফা রায় দিয়ে লাইসেন্স বাতিল করেন যার বিষয়ে তিনি কোন ধরনের অকাত ছিলেন না যাহা পরবর্তীতে প্রতিষ্ঠানটির লাইসেন্স রিনিউ করার সময় আইন উপদেষ্টার মাধ্যমে জানতে পারেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নিকট তার সংযুক্তকৃত সমস্ত কাগজপত্র বিবেচনা করে ভোক্তা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও জয়েন্ট স্টকের রেজিস্টারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির