বিদ্যালয়ের ছাদে দৃষ্টিনন্দন বাগান
স্কুলের ছাদে সারি সারি টব। সেখানে বেড়ে ওঠা গাছের ডালে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির ফুল, ফল আর সবজি ছেয়ে গেছে পুরো ছাদ বাগান। ছাদে উঠতেই মিলবে পুই শাঁক, কলমি শাকসহ নানা জাতের শাক। আর তার পাশেই রয়েছে বাহারী রকমের পাতা বাহারের গাছ। পুরো ছাদটিই একটি দৃষ্টি নন্দন বাগান। বিভিন্ন রকমের ফুল ফুটে বাগানের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। বাগানের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছে উৎসাহী মানুষ। স্কুলের ছাদে যে বাগান করা সম্ভব, সেটি প্রমাণ করেছেন গাজীপুর শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়টিতে সাড়ে চারশ’ শিক্ষার্থী লেখাপড়া করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে স্কুলের ছাদকে ফেলে না রেখে বাগান হিসেবে ব্যবহার করছেন। এতে যেমন শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন, তেমনি শিক্ষকের পরিকল্পনা আজ অনেকের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।স্কুলের ছাদে গেলে বিশ্বাসেই হবে না এটি স্কুলের ছাদ। বর্তমানে গোলাপ, জবা, কৃঞ্চচুড়াসহ নানা প্রজাতির ফুলে ফুলে ভরে উঠেছে বিদ্যালয়ের ছাদ। তেমনি নানা জাতের আম, মাল্টার ফলে অপরূপ সাজে সেজেছে বিদ্যালয়ের ছাদ বাগান।
শুরুতে অল্প কিছু গাছ থাকলেও আজ পুরো ছাদ ভরে গেছে ফুল-ফল আর সবজিতে। গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধাসহ নানা প্রজাতি ফুলের পাশাপাশি রয়েছে আম, বেল, আঙুর, মাল্টা, লেবু, কমলা ও জাম্বুরা। ঔষধি গাছের মধ্য রয়েছে ঘৃতকুমারী, তুলসী,পুদিনাপাতা, পাথরকুচি, আকন্দ ও থানকুচি। ছাদের আরেক দিকে রয়েছে লাউ, স্কোয়াস, পেঁপে, বেগুন, মরিচ, ওলকপি, ধনেপাতা, পালংশাক,পুইশাক,কলমী শাক আর টমেটো।
সহকারী শিক্ষক হামিদুল ইসলাম ও আইরিন সুলতানা জানান, মাহবুবুর রহমান সার একজন বৃক্ষপ্রেমী মানুষ। দেশ বিদেশের যে প্রান্ত গিয়েছেন সেখান থেকে এসব ফুল, ফল ও ঔষধি গাছের চারা ও বীজ সংগ্রহ করেছেন। নিজে অবসর সময়ে বাড়িতে সময় না দিয়ে এই ছাদ বাগানটি নিয়ে পড়ে থাকতেন। গাছগুলোকে তিনি সন্তানের মতো ভালোবাসেন। তার এ কাজে আমাদের পরিপূর্ণ সমর্থন রয়েছে। বাগানটি দেখতে এখন বিভিন্ন লোকজন আসে। আমাদের বেশ ভালো লাগে।
প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, ২০২২ সালের শেষের দিকে কয়েকটি ফুলের চারা লাগাই। সেখানে ফুল আসায় আলাদা শোভা দিচ্ছিলো। তখন বিভিন্ন সময়ে অনেক জায়গা থেকে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে স্কুল ছাদে বাগান করা শুরু করি। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে ছাদকে যে ব্যবহার করা যায়- সেই ইচ্ছা থেকে ছাদে ফুল বাগানের পাশাপাশি ফল আর সবজি চাষ করছি। শুধু স্কুল নয়, কারোর বাড়ির ছাদ ফেলে না রেখে সেখানে সবজি চাষ করে উপার্জন করাও সম্ভব।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার হারুন অর রশীদ জানান, বিদ্যালয়ের ছাদবাগানটি মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এখানে শিক্ষার্থীরা কৃষি বিষয়ে হাতে কলমে শিখতে পারছে। অন্যদিকে শিক্ষার্থীরা বিভিন্ন ফুলের চারা নিয়ে গিয়ে নিজ বাড়িতে লাগাচ্ছে।
T.A.S / T.A.S
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ