দুর্গাপুরে প্রতিবন্ধী দিবস পালিত
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের সহযোগিতায়, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র্যালি শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে, ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে, কারিতাস প্রকল্পের এনিমেটরস সারেং তজু‘র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। সমাজে তাঁদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্তসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। উপস্থিত সকলে কারিতাসকে ধন্যবাদ জানান এসব আয়োজনের জন্য। আলোচনা শেষে শিশু ও বৃদ্ধসহ ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ