ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বরুমচড়া ইয়াং স্টার সোসাইটি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:৪০

উত্তর বরুমচড়া নোয়া মিদ্দার বাড়ি ইয়াং স্টার সোসাইটির উদ্যোগে রাত্রীকালিন মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাতে বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান চৌধুরীর সভাপতিত্বে আনোয়ারা উত্তর বরুমচড়া নোয়া মিদ্দার বাড়ি ইয়াং স্টার সোসাইটি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী।

বরুমচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস, মুফিজুল ইসলাম, মোহাম্মদ আনিস, বরুমচড়া ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ লোকমান উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেজাম, মোঃ সেলিম, মোহাম্মদ ইকবাল, মোঃ আবসার সওদাগর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোঃ শওকত ওসমান, মোঃ কায়সার, আব্দুর রহিম, মুসলিম, প্রবাসী  মোস্তাফিজ, তৈয়ব, মাস্টার আনিসুল, মোঃ ইব্রাহিম, জাহাঙ্গীর, আজিজ, শাহাবুদ্দিন, সাংবাদিক আব্দুল মতলব কালু, দৈনিক সকালের সময় বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, মোঃ সাইমন, ইমরান, সাগর,ইমন, ফরিদ, শাহেদ, মোঃ ইমন প্রমূখ।

ফাইনালে দুই শক্তিশালী ম্যাচ আনোয়ারা হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব বনাম শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ফাইনাল খেলায় এদুই শক্তিশালী দল সমানতালে পরস্পর শক্ত প্রতিদ্বন্দ্বিতা করাতে নিদিষ্ট সময়ের মধ্যে খেলায় কোন দল গোল করতে সক্ষম হয়নি। এতে রেফারির বাশির মধ্যদিয়ে  খেলার নির্দিষ্ট সময় শেষ হয়। পরিশেষে ট্রাইবেকারে হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাব চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করেন শিলাইগড়া লাকী সেভেন স্টার ক্লাবের খেলোয়াড় মোঃ আনিসকে। সেরা গোল দাতার পুরস্কার গ্রহণ করেন মোঃ খোরশেদ, সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন মোঃ শাউন, সেরা গোল কিপার পুরস্কার গ্রহণ করেন মোঃ রিয়াদ এবং রানার্সআপ গ্রহণ করেন হাইলধর মা-বাবার দোয়া স্পোর্টিং ক্লাব।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির