ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাঝরাতে সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ তুলে ফারিয়ার ফেসবুক পোস্ট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:৪৪

মাত্র একদিন আগেই লাক্স তারকা অভিনেত্রী ফারিয়া শাহরিন এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আপাতত কোনো নাটকে কাজ করছেন না তিনি। তবে ভালো বিজ্ঞাপনচিত্র পেলে কাজ করবেন। 

ফারিয়া জানান, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করবো এটাও জানিনা। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।’

অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেওয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। এরই মধ্যে সোমবার মধ্যরাতে এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান, তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন। 

সেই সাংবাদিকের মেসেজ তুলে ধরে সোমবার দিবাগত রাতেই আবারও একটি স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না। 

অভিনেত্রী লেখেন, ‘রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে।’

ফারিয়া যোগ করেন, ‘চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানিনা। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে।’

এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া শাহরিন বলেন, ‘যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়াকরে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজাঙ্গনে পথচলার শুরু অভিনেত্রী ফারিয়া শাহরিনের। এরপর বেশকিছু নাটক ও বিজ্ঞাপনচিত্র কাজ করেছেন তিনি। 

ব্যক্তিগত জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ে করেন এই অভিনেত্রী। এরপর চলতি বছরে মা হন তিনি। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’