বিচ্ছেদ জল্পনার মাঝেই নতুন অধ্যায়ে ঐশ্বরিয়া
দীর্ঘদিন ধরেই গুঞ্জন, ১৭ বছরের দাম্পত্যের ইতি টানছেন বলিউডের চর্চিত তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের নিয়ে বি-টাউনে যেন জল্পনার অন্ত নেই; বিচ্ছেদ সন্দেহে বারবার নাম উঠে আসছে এই জুটির। আর কেনই বা চর্চা হবে না, ইদানীং বচ্চনদের কোনো পারিবারিক অনুষ্ঠানেও দেখা যায় না ঐশ্বরিয়াকে।
এদিকে আবার বলিউডে কান পাতলে শোনা যায়, অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। ফলে বচ্চন পরিবারের বিচ্ছেদ জল্পনা যেন আর চাউর হয়েছে। যদিও এসব বিষয়ে সরাসরি মুখ খোলেননি অভিষেক-ঐশ্বরিয়ার কেউই।
এমন জল্পনাকে তোয়াক্কা না করে বরং কাজে ফিরলেন ঐশ্বরিয়া। তবে কি বড় পর্দায় আসছেন নায়িকা? এ নিয়ে যেন আরেক জল্পনা!সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট নতুন করে চর্চা শুরু করে ঐশ্বরিয়ার জীবন নিয়ে। তাতে স্পষ্ট, এবার নিশ্চয়ই এক নতুন অধ্যায়ে পা রাখছেন ঐশ্বরিয়া। নায়িকার কাজে ফেরার ইঙ্গিতটি স্পষ্ট করেন রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জ্যাকব। তিনি ঐশ্বরিয়ার সঙ্গে একটি শ্যুটিং স্পট থেকে তোলেন। আর সেই ছবি ভাইরাল হতেই ঐশ্বরিয়ার অনুরাগীদের মাঝে ব্যাপক জল্পনা।
সেই পোস্টে জ্যাকব লেখেন, ‘কাজের জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গে একটা ভাল দিন কাটল।’ তবে কী কাজ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে বলিউডে নায়িকার ফেরার খবরে আনন্দিত ঐশ্বরিয়ার অনুরাগীরা, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাকে।
এমএসএম / এমএসএম
আবার এক পর্দায় কিংবদন্তি আবুল হায়াত ও ডলি জহুর
কী কারণে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান?
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী—মেজবাউর রহমান সুমন
সালমান, টাইগার ছাড়াও নিশানায় ছিলেন আমির ও ইমরান হাশমি
ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
৪৮ বছরেও বিয়ের সিদ্ধান্ত নেননি তানিশা, ভবিষ্যৎ মাতৃত্ব নিয়ে ভাবনা তানিশার
হাতে কফি কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা
নায়িকা শিমু হত্যা মামলায় সাফাই সাক্ষী ১৯ নভেম্বর
কেমন জীবনসঙ্গী চান, জানালেন সাফা কবির
পপির আফসোস
গানের মানুষ হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই
খালেদা জিয়ার সাজে আলোচনায়, শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন না মেঘনা আলম