ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

শ্রীপুরে রস খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৩:৩৫

গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সাব্বির (১৫) শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।আহত অন্যজনের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বুধবার (৪ নভেম্বর) সকালের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১জন।

নিহতের মামা বাদল মিয়া জানান , 'সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়ার দিকে যায় সাব্বির। তাঁর মোটরসাইকেলটি টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে মন্ডল বাড়ির পাশে যাওয়া মাত্রই অন্য একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় সাব্বিরের মোটরসাইকেল একটি গাছে ধাক্কা লাগলে সে সড়কে ছিটকে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে সাব্বিরের মৃত্যু হয়।'

এ বিষয়েন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান,'মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি কেউ থানায় অবগত করেনি। তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

T.A.S / T.A.S

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান