নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
নরসিংদী পৌর শহর হতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) নরসিংদী মডেল থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়া মোল্লাবাড়ীর মৃত হারুন অর রশিদের ছেলে মোশারফ হোসেন লিংক (৩৭) তার কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে নরসিংদী সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি রোধ এবং সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মো. আব্দুল গাফফার এর নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ভেলানগর মাইক্রোস্ট্যান্ডের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ একজনকে আটক করে।
পরে ওই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভিতর কৌশলে লুকানো অবস্থায় ৯টি প্যাকেটের ভিতর সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, এসব মাদক সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে দীর্ঘদিন ধরে নরসিংদী সহ আশপাশের জেলায় বিক্রি করত। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদক আইনের নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত