ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতা বোয়িং মোল্লার মৃত্যু


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৬

সন্ত্রাসী হামলায় আহত ৩০নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা মারা গেছেন। বুধবার সকাল পৌনে ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 
ঘটনা সূত্রে, গত শুক্রবার রাতে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট দেখতে যান আমির হোসেন বোয়িং মোল্লা। ঐদিন রাত সাড়ে ১০ টার দিকে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। গুলির হাত থেকে প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এবং ঘাড়ে আঘাত করে জখম করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জানান। সেখান থেকে পুনরায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ৪ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।
বোয়িং মোল্লার বড় ভাইয়ের ছেলে সালাউদ্দিন মোল্লা বুলবুল জানান, মঙ্গলবার ভোর রাতে অবস্থা অবনতি হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেন। বুধবার সকালে সেখান থেকে তার মৃত্যুর সংবাদ ভোর পৌনে ৭ টার দিকে জানান। এরপর পুলিশের কাছে সংবাদ দিলে তারা চাচার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। 
খুলনা থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম গীয়াস সকালের সময়কে বলেন, আমির হোসেন বোয়িং মোল্লার মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে। তার মাথায় এবং ঘাড়ে দু’টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো: আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত