ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া, শাস্তির মুখে শিক্ষক আবুল খায়ের


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৫২

শিক্ষক নিবন্ধন সনদ টেম্পারিং করে অন্যের সনদে নিজের নাম বসিয়ে ভুয়া সনদে চাকরি নিয়ে দীর্ঘ ১৪ বছর বেতন-ভাতা উত্তোলন করে আসছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) আবুল খায়ের। অবশেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে যাচাই-বাছাইতে ধরা পড়ে জাল-জালিয়াতির ঘটনা। গত ২৩ অক্টোবর  ঝিনাইদহে এক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরির অভিযোগ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নড়ে চড়ে বসেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগণ।
ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলামের নির্দেশে গত ২৯ অক্টোবর অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের নিয়োগকালীন সকল কাগজপত্রসহ তার শিক্ষা নিবন্ধন সনদের কপি চেয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জেলা শিক্ষা অফিসে তলব করা হয়।
প্রধান শিক্ষক আমিন উদ্দীন অভিযুক্ত শিক্ষকের কাগজপত্র জেলা শিক্ষা অফিসে জমা দেন। জেলা শিক্ষা অফিসার কাগজপত্র দেখার পর তার কাছে শিক্ষা নিবন্ধন সনদটি জাল বলে সন্দেহ হয়। এরপর তিনি ওই সনদ যাচাইয়ের জন্য এন-টিআরসিএতে পাঠান। যাচাই বাছাই শেষে গত ১৯ নভেম্বর এনটিআরসিএ থেকে আবুল খায়েরের সনদটি ভুয়া ও জাল উল্লেখ করে সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) সাইফুল ইসলাম প্রত্যয়নপত্র দেন। এনটিআরসিএ থেকে পাঠানো সাইফুল ইসলাম স্বাক্ষরিত সনদ যাচাইয়ের প্রতিবেদনে ২০০৮ সালের ৪র্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ১১৬১১৫৩০ রোল নম্বর সম্বলিত আবুল খায়েরের দাখিলকৃত প্রত্যয়নপত্রটির সাথে প্রতিষ্ঠানে সংরক্ষিত ফলাফলের মিল না থাকায় প্রত্যয়নপত্রটি জাল ও ভুয়া বলে প্রমাণিত হয়। জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া সনদে চাকরী নেয়ার অভিযোগে জাল নিবন্ধন সনদধারী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা দায়ের পূর্বক এনটিআরসিএ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেয়া হয় ওই চিঠিতে। উল্লেখ্য আবুল খায়ের ২০১০ সালে প্রধান শিক্ষক আমিন উদ্দিনের সাথে যোগসাজশ করে শিক্ষক নিবন্ধনের জাল সনদ দিয়ে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়