ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশ্যে ‘ভাইরাল’ সিঁথি ও গায়ক আসিফের নতুন গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১২-২০২৪ দুপুর ৪:৫৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশজুড়ে ভাইরাল বনে যান ফারজানা সিঁথি নামের এক তরুণী। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে। 

ওই ঘটনার পরে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।

সেসবই পুরোনো গল্প। নতুন গল্প হচ্ছে, ভাইরাল তরুণী ফারজানা সিঁথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে! গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’র মডেল হয়ে ধরা দিলেন সিঁথি! তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী!

‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাডা আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী।গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রায় ৫ মিনিট ব্যাপ্তীর এই গানের বেশীরভাগ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি! 

মঙ্গলবার রাতেই আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি ও আসিফের যুগলবন্দীর সেই গান। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’