ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” এর মিট দ্যা প্রেস অনুষ্ঠিত


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ১১:৪৬

“রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীকে নতুনভাবে চিনবে এবার বিশ্ব” এ শ্লোগানে নোয়াখালীতে মিট দ্যা প্রেস করেছে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” কতৃপক্ষ। সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

খেলা পরিচালনা কমিটি’র মিডিয়া উপদেষ্টা এবং নোয়াখালী টিভি’র পরিচালক হামিদ রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে খেলার সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম বাপ্পি, দেলোয়ার হোসেন মাকসুদ। এসময় টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নোয়াখালীতে এই ব্যতিক্রমধর্মী খেলাটি আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। নোয়াখালী কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়” মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রশাসনিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এনটিভি জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি শাহাদাত বাবু, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সোহেল, গ্লোবাল টেলিভিশন এর স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রাসেল, ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি হাসিব আল আমীন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি মোঃ সেলিম, পল্লী টিভির জেলা প্রতিনিধি পপুলার রুবেল সহ জেলার অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ খেলায় সারাদেশ থেকে মোট ২৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। যেখানে দেশসেরা বাঁচাই করা ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট হাঁকিয়ে তাদের দারুণ নৈপুণ্য দেখাবেন। এর পাশাপাশি খেলাটি প্রফেশনাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। খেলার পাশাপাশি নোয়াখালী জেলাকে বিশ্বব্যাপী তুলে ধরা অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে আয়োজক কমিটি সহ মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহন করার জন্য। এসময় যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রেখে এমন ভালো ভালো উদ্যোগ গ্রহণ করার আহবান জানান তারা।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত