বিচ্ছেদের পর ২০০ কোটি টাকা দিতে চান নাগা, নেননি সামান্থা
অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চারহাত এক করছেন নাগা চৈতন্য। বুধবার (৪ ডিসেম্বর) রাতে মালাবদল করলেন এই তারকা জুটি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই নাগার জীবনে শোভিতার প্রবেশ। যে কারণে ২০২১ সালে দাম্পত্যে ইতি টেনেছিলেন নাগা ও সামান্থা।
বিচ্ছেদের খবর নিজেরাই সে সময় প্রকাশ করেছিলেন। বিচ্ছেদের পর ভরণপোষণ বাবদ সামান্থাকে ২০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নাগা চৈতন্য। কিন্তু সেই টাকা নিতে রাজি হননি অভিনেত্রী।নিয়ম অনুযায়ী, সামান্থার নাকি ৫০ কোটি টাকা ভরণপোষণ পাওয়ার কথা ছিল। কিন্তু নাগা চৈতন্য তাকে ২০০ কোটি টাকা ভরণপোষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।
ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, সামান্থা নাকি এক টাকাও নাগা চৈতন্যের থেকে নিতে রাজি হননি। কারণ বিচ্ছেদের ঘটনায় অভিনেত্রী খুবই ভেঙে পড়েছিলেন। তার কেবল সম্পর্ক থেকে শুধু ভালোবাসাটাই প্রয়োজন ছিল। যেহেতু সম্পর্কটাই নেই, তাই সেই সম্পর্ক থেকে কোনো কিছু আদায় করতেও চাননি।২০১০-এ একটি সিনেমার সেট থেকে আলাপ ও প্রেম নাগা ও সামান্থার। দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে ২০১৭-য় গোয়ায় বিয়ে করেছিলেন এই তারকা জুটি। বিয়ের চার বছরের মাথায় ভেঙে যায় নাগা-সামান্থার সংসার।
বিচ্ছেদ পরবর্তী সময় নাকি খুব কঠিন হয়ে পড়েছিল সামান্থার জন্য। রীতিমতো অবসাদে ভুগতেন অভিনেত্রী। শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খারাপ সময় কাটিয়ে লড়াই করেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দক্ষিণী এই সুপারস্টার।
এদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন নাগা। বুধবার রাতেই অভিনেত্রী শোভিতা ধুলিপালার গলায় মালা দিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...