ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘অনেকে বলেছেন, প্রেগন্যান্ট সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২৪ দুপুর ১১:৫৪

মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানান, খুব শিগগিরই অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন। একটা সময়ে পুরোপুরিই বন্ধ করে দেবেন।

অভিনেত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আর অহনা রহমান হতে চাই না। অনেকদিন কাজ করেছি, এবার আসলে অন্যদিকে মনোযোগ দিতে চাই। আমাকে অনেক বছর দেখলেন আর কত, অনেক ভালো অভিনেত্রী-অভিনেতারা আসছেন তাদেরও দেখা উচিত।’

অহনার শোবিজাঙ্গন ছাড়ার খবরে ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আবারও সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। 

তিনি বলেন, তার বক্তব্যে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভক্তরা পুরো সাক্ষাৎকারটা না দেখেই বিভিন্ন মন্তব্য করেছে। অহনা জানালেন আরও এক বিস্ফোরক তথ্য! অভিনেত্রীর শোবিজাঙ্গন ছাড়ার খবরে অনেক নেটিজেন নাকি দাবি করেছেন, তিনি প্রেগন্যান্ট। বিষয়টি তুলে ধরে অহনা বলেন, ‘আমার কাজ কমিয়ে দেওয়ার খবরে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে। এর মধ্যে কারো ধারণা, আমি প্রেগন্যান্ট। কেউ লিখেছেন, প্রেগন্যান্ট তো সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে। কেউ বলেছেন, বাচ্চাকাচ্চা নেবেন তো সে কারণেই এই সিদ্ধান্ত।’

অভিনেত্রী পরিষ্কার করলেন, ‘ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়া হবে। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না, আর কাজ করলেও খুব কম করা হবে।’

অভিনয় থেকে বিরতির নেওয়ার কারণ বিয়ের পরিকল্পনা কি না, এমন প্রশ্নে অভিনেত্রীর সরাসরি উত্তর- নাহ বিয়ে করছি না। কারণ প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না। সে কারণে বিয়ে নিয়েও ভাবি না। 

অহনা বলেন, ‘বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছে। কিন্তু সে যখন বুঝেছে, আমি কিছু নিয়ে কষ্ট পেয়েছি , তারপর থেকে আর চাপ দিচ্ছেন না।’

সাম্প্রতিক সময়ে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অহনা। যেখানে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’