ঢাকা কাস্টম শুল্ক বিভাগ কর্তৃক ৮ ট্রলি চায়না লেস জব্দ
এবার ৮ ট্রলি চায়না লেস ও নেট কাপড় জব্দ করেছে ঢাকা গোয়েন্দা কাস্টম শুল্ক বিভাগ। গত ৫ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় এ পণ্য জব্দ করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে- এসব পণ্য অবৈধ। এ বিষয়ে কাস্টম গোয়েন্দা বিভাগের কাস্টম শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পবিত্র রায় বলেন, কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান পরিচালনা করার সময় এসব পণ্য জব্দ করা হয়। প্রাথমিকভাবে সন্দেহ হয়েছে তাই জব্দ করা হয়েছে পণ্যগুলো। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে পণ্য খালাসের অনুৃমতি দেওয়া হবে। যদি আমদানিকারক সঠিক প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়, তাহলে তা জব্দ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান- এসব পণ্য আমদানি করতে গিয়ে কি পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে তার প্রমাণ পাওয়া যাবে বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করার পর।।
জানা গেছে- চীন থেকে আমদানিকৃত পণ্যগুলো রান এক্সপ্রেস কর্তৃক প্যাকেজিং হয়ে এদেশে এক্সিট হয়। দুটি সি এন্ড এফ প্রতিষ্ঠান আমদানিকৃত পণ্যের সাথে সংযুক্ত আছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। র এন কং এবং গ্লোবাল ওয়ে এই দুটি প্রতিষ্ঠান সি এন্ড এফ এর দায়িত্ব পালন করছে।
এদিকে কাস্টম বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক গণমাধ্যমকে বলে, মোখলেস ওরফে ভাগিনা মোখলেস নিয়মিত সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এ ধরনের পণ্য আমদানি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ তদন্ত করা হচ্ছে। তিনি এক পণ্যের কথা বলে অন্য পণ্য আমদানি করেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে এই বিষয়ে মোখলেস ওরফে ভাগিনা মোখলেসের সাথে কথা বললে তিনি বলেন, এই মাল আমার না। আমি এই বিষয়ে কিছুই জানিনা।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ