কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির আয়োজনে রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন দুই সদস্যকে সংবর্ধনা ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকাল ১১টায় শহীদ তিতুমীর একাডেমিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মো.হাবীব আজম। প্রধান বক্তা ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ আরেক সদস্য মিনহাজ মুরশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান, তিতুমীর একাডেমির অভিভাবক কমিটির সদস্য হাজি ওয়াজি উল্লা, কাপ্তাই প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ কবির হোসেন ও কাপ্তাই উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মো.ফারহান ও রাহি।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ দু'ই সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা জানান শহীদ তিতুমীর একাডেমির চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশীদ। পরে ৫ম শ্রেণির শিক্ষার্থী, অতিথি ও শিক্ষকগণ মিলে কেক কাটেন।
প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া করে সমাজের কল্যাণে ও মানবতার সেবায় শিক্ষার্থীদের কাজ করতে হবে। এসময় তিতুমীর একাডেমির অভিভাবক কমিটির সদস্য, শিক্ষকসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা