শ্রীপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরের শ্রীপুরে ইসকনের মিথ্যাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি টেংরা রাস্তা মোড় হতে শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হুমায়ূন সরকার,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান ফকির, সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহসান কবির, খোকন প্রধান, সহ পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে।আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু