ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলা; আটক ৩


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ১২:৫৪

খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় মামলায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিষ্ট্রার অধ্যাপক এস এম মাহাবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান, ড্রাইভার আপন ও রূপসী পরিবহনের ড্রাইভার আল আমিনকে আটক করা হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন, রাজীব পরিবহনের সুপারভাইজার মিল্টন, রাতুল, দিপু, বাবু, মারজান ও শান্ত।

মামলার বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন , সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিষ্ট্রার অধ্যাপক এস এম মাহাবুবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনি ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক এস এম মাহাবুবুর রহমান বলেন, ইসলাম মোড়ল খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ ১৭ ব্যাচের ছাত্র। ছাত্রদের পক্ষে তিনি সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন।

বর্তমান পরিস্থিতি:

খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, বৃহস্পতিবার ভোর থেকে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে শিক্ষার্থীরা আবার বাস টার্মিনালে আসছে এমন গুজবে বেলা ১২টার দিকে বাস চালকরা দ্রুত টার্মিনাল থেকে বাসগুলো সরিয়ে নেয়। তবে পরিবহন শ্রমিকদেরকে শিক্ষার্থীদের না আসার ব্যাপারে আশ্বস্ত করলে বাস রাখা এবং বাস চলাচল স্বাভাবিক হয়। যেসব বাস সরিয়ে নিয়েছিল সেগুলো আবার টার্মিনালে নিয়ে আসা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিবুল্লাহ মুহিব জানান, শিক্ষার্থীরা শান্ত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত জানান, পরিবহন শ্রমিকদের হামলায় আহত ১০/১৫ জন শিক্ষার্থী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

T.A.S / T.A.S

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত