বালাগঞ্জে বিদেশগামী ও ফেরতদের ব্র্যাক কর্তৃক সেবা প্রদান ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বৈধ পন্থায় বিদেশগামী যাত্রীদের উদ্বোদ্ধ করণে বাংলাদেশ সরকারের সাথে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে। ক্ষমতাসীন সরকারের সহযোগিতায় সরকারি সেবার পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওই সেবা দিচ্ছে ব্র্যাক। তারই ধারাবাহিকতায় সিলেটের বালাগঞ্জে প্রবাসীদের নানাবিধ পরামর্শ ও সেবা প্রদানের লক্ষ্যে সোশিও ইকোনোমিক রি-ইন্টিগ্রেশন অব রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় রয়্যাল ডেনিস অ্যাম্বেসির অর্থায়নে ও ব্র্যাকের উদ্যোগে বালাগঞ্জ শাখা ব্র্যাকের কার্যালয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উন্নয়ন ও গনমাধ্যম কর্মী শাহাব উদ্দিন শাহিন। সভা পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপারভাইজর স্বপ্না বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির সিলেট জেলা কর্মকর্তা রফিকুল ইসলাম।
তিনি ব্র্যাকের সহযোগিতায় দালালমুক্ত, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যাত্রা নিশ্চিতকরণ, প্রবাসী সন্তানদের বৃত্তি প্রদানে সহায়তা, মৃত প্রবাসীদের আর্থিক সহযোগিতা, ফেরতদের পূর্নবাসন ও চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় অংশগ্রহণ করেন ফোরামের নেতৃবৃন্দ- ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, সমাজসেবক নাজমুল ইসলাম, সাংবাদিক রাজিব আহমদ, জাগির হোসেন, বিদেশ ফেরত কামরুল ইসলাম জিলু, জয়নাল মিয়া, মতিন মিয়া, সহকারী শিক্ষক ফাতেহা বেগম, বিদেশ যেতে আগ্রহী জাবেদ মিয়া, রাশেদ আহমদ, উন্নয়নকর্মী লিমা বেগম, পপি বেগম, বিদেশ ফেরত জোসনা বেগম।
সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির বালাগঞ্জ ইউনিয়ন ফিল্ড সুপারভাইজর মাহমদ আলী।
জামান / জামান
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার