ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিএনপি ও যুবদলের জনসভা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ২:১৩

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসাবে ঢাকার ধামরাইয়ে জনসভা করেছে বিএনপি ও যুবদল।
শুক্রবার গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে উপজেলার হাতকোড়া জামিয়া মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে এ জনসভা করা হয়।

জনসভায় গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৈমুর রহমান তুলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

জনসভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, এদেশে মুসলিম হিন্দু একত্রে বসবাস করে আসছে। কিন্তু একটি বিশেষ দল সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। বিএনপি ঐ বিশেষ দলের কুচক্রকে প্রতিহত করবে। জিয়ার সৈনিকরা দেশে সম্প্রীতি রক্ষার্থে সব সময় কাজ করবে। স্বৈরাচার সরকারকে পতন করা হয়েছে তারা যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্যরা সদা জাগ্রত রয়েছে।

আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ  জলিল, ঢাকা জেলা বিএনিপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  ইশতিয়াক ফারুক, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার