আত্মার সযত্ন পরিচর্যায় জিকির জরুরী: খাজাজী
গতকাল ৬ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম সুফি সেন্টারে জিকির মুরাকাবা ও মাহফিলে জিকরুল্লাহ অনুষ্ঠিত হয়। সুফি সেন্টার এর মহামান্য পরিচালক পীর খাজা ওসমান ফারুকী (খাজা'জী) প্রতি মাসের প্রথম শুক্রবার চট্টগ্রামে এবং তৃতীয় শুক্রবার ঢাকা সুফি সেন্টারে জিকির মুরাকাবা ও মাহফিলে জিকরুল্লাহতে তিনি জিকিরের তালিম প্রদান করেন।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত এবং নাতে মোস্তফা দ. পাঠ শেষে খাজাজী হযরত তাঁর নির্ধারিত আলোচনা করেন। তিনি বলেন- সুফি ধ্যানের দুটি দিক রয়েছে। প্রথমটি হলো থামা। আমরা গোটা জীবনটাই সুখের পেছনে দৌড়ে কাটিয়ে দিই। থামা মানে হলো আমাদের দৌড়, আমাদের অস্পষ্টতা আর অতীত বা ভবিষ্যতে আটকে যাওয়া থেকে থেমে যাওয়া। বর্তমান সময়টাই আমাদের বাসস্থান যেখানে আমরা জীবনকে খুঁজে পাই। বর্তমান সময় সকল মুহূর্তকে ধরে রাখতে পারে। আমরা আমাদের নিঃশ্বাস, হাঁটা আর বসা অনুভবের মাধ্যমে শরীর ও মনকে শান্ত করতে পারি। এর মাধমে আমরা জীবনের প্রতিটি মুহূর্ত পুরোপুরি উপভোগ করতে পারি। সুতরাং আগে থামুন!
আপনি যদি থামতে শিখেন আর বর্তমানে নিমগ্ন হতে পারেন তাহলে তাতেই সুখ-শান্তির অনেক উপকরণ পেয়ে যাবেন। একটু থামুন, দেখুন। মহান আল্লাহর অসংখ্য সুন্দর সৃষ্টি চারিদিকে হাসছে। এরপর জিকিরের তা'লীম প্রদান এর আগে তিনি আরো বলেন -
বেশির ভাগ রোগ-ব্যাধি মানুষের মনের সৃষ্টি। চিকিৎসা বিজ্ঞান তাই বলছে psycho-somatic। অনেক দুরারোগ্য ব্যাধি এবং শারীরিক কষ্টের মূলে কিন্তু ঐ psychological factor, মনের দিকটা খুবই গুরুত্বপূর্ণ। ঐ মনের দিক আবার নেতিবাচক চিন্তা এবং কথা, অতীতের বেদনাদায়ক স্মৃতিকে আঁকড়ে থাকার প্রবণতা থেকে, শোক তাপ থেকে সৃষ্টি হয়।উচ্চ রক্তচাপ, বহুমূত্র, সাধারণ জ্বরজ্বালা, স্নায়ু-দৌর্বল্য, হতাশা এবং বিবিধ মানসিক ব্যাধির আরোগ্যের ব্যাপারে জিকির মহৌষধরূপে কাজ করে।
মহান আল্লাহর পবিত্র নামের জিকির দেহের অণুপরমাণুগুলিকে স্নিগ্ধ ও প্রশান্ত ক'রে তাদের সূক্ষ্মভাবে পুষ্টিবিধান করে। ফলে, দেহের যে দুর্বল ব্যবস্থার কারণে রোগের উৎপত্তি তা সমূলে বিনষ্ট হয়।
নিজের রোগ-নিরাময়ে জিকির যেমন কার্যকর, অপরের রোগ- নিরাময়েও এর ভূমিকা সবিশেষ উল্লেখযোগ্য। খালেস নিয়তে বিশুদ্ধ অন্তর নিয়ে মহান আল্লাহর পবিত্র নামের জিকির শুরু করলে বহু ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তির রোগের উপশম ঘটতে দেখা যায়। মহান আল্লাহ হলেন সকল রোগ-ব্যধি থেকে মুক্তিদানকারী। তাঁর শরণে ও আশ্রয়ে জগতের সবকিছুর ভিতরে সাম্যাবস্থা নেমে আসে।
জিকিরের প্রভাবে দেহের সাম্যাবস্থা বজায় থাকে বা ফিরে আসে, ফলে দেহের আরোগ্য সহজ হয়।ডাক্তারেরা বলেন, উচ্চ রক্তচাপ, বহুমূত্র ইত্যাদি রোগ দুশ্চিন্তা-উদ্বেগ- উৎকণ্ঠা-জনিত এবং মনো-দৈহিক রোগ ৭৫ ভাগ।
জিকির আমাদের ভিতরে দুশ্চিন্তার প্রকোপকে কমিয়ে আনে, আমাদের নিরুদ্বেগ হতে সাহায্য করে। জিকির মানে নিরন্তর তাঁর শরণাগতি। বা তাওয়াককুল শরণাগতি থেকেই নির্ভরতা ও নিশ্চিন্ততা আসে, উদ্বেগ উৎকণ্ঠা দূর হয়। আমি যখন আমার সবকিছু তাঁরই হাতে ন্যস্ত করেছি, তখন আমি বৃথা উদ্বিগ্ন উৎকণ্ঠ হই কেন? বর্তমান দুনিয়ায় যেখানে খালি হৈ-হট্টগোল, তাড়াহুড়া, বিশৃঙ্খলা, অশান্তির বাতাবরণ-সেখানে দাঁড়িয়ে আমি আধুনিক যুগের বিবিধ যন্ত্রণা-ব্যাধি থেকে মুক্ত হতে প্রয়াসী হই।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ