ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে এক রাতেই তিন ট্রান্সফরমার চুরি


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ২:৪৫

নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ওই গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমার গুলো। এর ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা ফসলের জমি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

পল্লী বিদুৎ অফিস সূত্রে জানা যায়, চাষাবাদ মৌসুমেই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। এনিয়ে গত এক বছরে মোট প্রায় ৩১টি ট্রান্সফরমার চুরি হয়। 

চুরি হওয়া ট্রান্সফরমার মালিক আলতাবুর রহমান সরকার বলেন, এখন বোরো চাষাবাদের সময়, কিন্তু গতকাল রাতের আঁধারে আমার ১টা হর পাশের আরো দুইটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এই সময় যদি পানির সমস্যা হয় তাহলে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি। 

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন বলেন, কেট্টা গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। অভিযোগ কেন্দ্র থেকে লিখিত ভাবে যখন আমাকে জানানো হবে, তখনই বিষয়টি আমি জানতে পারবো।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব