ডেপুটি হাইকমিশনে উগ্রবাদীদের হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বিক্ষোভ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা ভারতের সাথে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন পতিত স্বৈরাচারী হাসিনার জন্য ভারত বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই অপচেষ্টা এবং ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে ধর্মীয় উগ্রবাদীদের হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারত সত্যিকারের বন্ধু হিসেবে কাজ করবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, তাদের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। সেখানে যখন মসজিদ ভাঙা হয়, সেগুলো তখন আলোচনায় আসে না। তিনি বলেন, তারেক রহমান ১৮ বছর দেশে আসতে পারেননি। কিন্তু তিনি দেশের গণঅভ্যুত্থানের স্বপক্ষে অনেক কাজ করেছেন।
বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সভাপতিত্বে ও মহাসচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন।
বিশেষ অতিথির বক্তব্যে গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে একচুল ছাড় দিতে আমরা রাজি নই। তিনি বলেন, ১৯৭১ সালে ৩০ লক্ষ লোক জীবন দিয়েছেন, এবার প্রয়োজনে ৩ কোটি লোক জীবন দিতে প্রস্তুত।
বক্তব্য রাখেন জাগ্রত পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোটা সংস্কার রিটকারী, ইনকিলাবের আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য এম.এ রহিম, জাভেদ ইকবাল, জামিল হোসেন ও বাদল খান প্রমুখ।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ