ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বেড়েছে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই: আতঙ্কে চালক


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১২:৩২

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে ব্যাপক হারে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই। আতংকে দিন কাটচ্ছে চালকদের। এ উপজেলায় প্রতি মাসে ৩ থেকে ৪টি বা তারও বেশি অটোরিক্সা ছিনতাই হচ্ছে। শুধু ছিনতাই নয়, আহত করা হয় চালককে। কখনো কখনো চালককে হত্যার ঘটনাও ঘটছে।

অনুসন্ধানে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কোন খাবারের সাথে চালককে উচ্চ নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর অটো ছিনতাই করা হয়। ছিনতাইয়ের তুলনায় থানায় মামলা কম হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি ছিনতাই হওয়া অটোরিক্সা চালকের খোঁজ নিলে দেখা যায় তাদের একমাত্র উপার্জনের হাতিয়ার ছিলো ব্যাটারিচালিত রিক্সাটি। ছিনতাই হওয়ার পর অভাব আর চরম দুর্ভোগ নেমে এসেছে তাদের জীবনে। রোজগার বন্ধ হয়ে পরিবার নিয়ে খুব কষ্টে জীবন যাপন করছে তারা। নিহত চালকদের বাড়ি থেকে কাটছে না শোকের মাতম।

ছিনতাই হওয়া অটোরিক্সারব চালক আব্দুল কাদের জিলানি বলেন যাত্রী হয়ে গাড়িতে উঠছিল। আমাকে জোর করে জুস খাওয়াই যাত্রীরা, হঠাৎ আমার চোখ বন্ধ হয়ে যায়। পরে এক পুকুর থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। গাড়িটাই আমার একমাত্র আয়ের উৎস ছিল।

উপজেলার বিভিন্ন রোডে প্রতিদিন প্রায় দুই হাজারের অধিক ছোট-বড় অটোরিক্সা চলাচল করে। প্রতিনিয়তই অটোরিক্সা ছিনতাই হওয়ায় আতংক বিরাজ করছে স্থানীয় চালকদের মাঝে।

অটোচালক আব্দুল হামিদ বলেন যাত্রীদের সুবিধার্থে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু যেভাবে গাড়ি ছিনতাই হইতাছে আমাদের গাড়ি নিয়ে বের হতে ভয় হয়। আরেক অটোরিক্সা চালক হাফিজ উদ্দিন বলেন আমরা গরীব মানুষ। গাড়ি চালাইলে বউ পোলাপানের ভাত জুডে। গাড়ি যদি ছিনতাইকারী নেয়গা তাইলে যামু কই,খামু কি? অটোরিক্সাচালক জুয়েল মিয়া বলেন ছিনতাই বাড়ায় আমরা ড্রাইভাররা ডরের মধ্যে আছি। প্রশাসনের কাছে অনুরোধ রইলো যাতে এই ছিনতাই থাইকা আমাদের রক্ষা করে।

ছিনতাই বৃদ্ধির অন্যতম কারণ সড়কে চাহিদার তুলনায় অতিরিক্ত ব্যাটারিচালিত অটো ও অদক্ষ চালক। অপ্রাপ্ত বয়স্ক চালকের হাতে অটোরিক্সা থাকায় ছিনতাইকারীরা সহজেই তাদের কাজ সম্পন্ন করতে পারে। দেখা যাচ্ছে আটককৃত ছিনতাইকারীর অধিকাংশই আবার কিশোর গ্যাংয়ের সদস্য। আবার মাদকাসক্ত যুবসমাজও অটোরইক্সা ছিনতাইয়ের মতো জঘন্য কাজ করে থাকে। এছাড়া অটোচালকদের নেই ন্যূনতম প্রশিক্ষণ। বেশিরভাগ গাড়িই ছিনতাই হয়ে থাকে সন্ধ্যার পর কিংবা দূর পথে চলাচলের ক্ষেত্রে। চালকদের নির্দিষ্ট সড়ক বেঁধে না দেওয়াকেও কারণ হিসেবে বলছেন অনেকেই। তবে চালক যাত্রী সবাই পরিত্রাণ চান এই ছিনতাই আতংক থেকে।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম জানান অটোরিক্সা ছিনতাইসহ সব ধরনের ছিনতাই বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। ছিনতাইকৃত অটোচালকরা মামলা দায়ের করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / T.A.S

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’