ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠানে মেজাজ হারালেন সংগীত শিল্পী ইমন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ১:১৪

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ থেকে শুরু করে রক্তদান, সব কিছুতেই ট্রলিংয়ের স্বীকার হয়েছেন সংগীত শিল্পী ইমন চক্রবর্তী। এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাখা-পলা না পরা, কোনও কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে৷ 

শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার তবুও হার মানেনি। আর এই কথা নিজেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে অনেক ভাই বলেছেন। বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে এবার ঠিক উলটো চিত্র দেখা গেল। এক ভক্তের আবদার শুনে তাকে মঞ্চ থেকেই একহাত
নিলেন তিনি।

সম্প্রতি এক তথ্যপ্রযুক্তি সংস্থার ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। বাংলার পাশাপাশি হিন্দি গানও এদিন গেয়েছেন গায়িকা। তবে হঠাৎ এক ভক্ত বলে ওঠেন বাংলা গান শুনব না, হিন্দি গান করুন। 

একথা শুনেই মেজাজা হারার ইমন। মঞ্চ থেকেই প্রতিবাদ করে, কড়া ভাষায় এর জবাব দেন গায়িকা। ইমন বলেন, ‘জোরের সঙ্গে বলো যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিতো। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ, বাংলা গান শুনবে না বলছো?’

গায়িকা আরও বলেন, ‘পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান, যা শোনার নিজের বাড়িতে শোনো। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলার? এই সাহস কে দিল? এই ভন্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো।’ 

প্রসঙ্গত, ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসংগীত এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকা রয়েছে ইমনের গান। ইন্দিরা ধর মুখার্জির পরিচালনায় ‘পুতুল’ ছবির জন্য ‘ইতি মা’ নামে একটি গান গেয়েছিলেন ইমন। আর সেই গানই এবার অস্কারের দৌড়ে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’