ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৩:৪৬

আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ০৮ ডিসেম্বর ২০২৪ইং তারিখে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৫ম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক জনাব মোঃ সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স আজিজুল হক এগ্রো বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম, মেসার্স রাজ্জাক এন্টারপ্রাইজ এর স্বত্বাাধিকারী জনাব মোঃ রায়হানুল কবীর (রাজু), মেসার্স আশাদুল স্টোর এর স্বত্বাাধিকারী জনাব মোঃ আশাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মোতালেব মিয়া, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এস. এম. রাশেদুল করিম, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব মোঃ কামরুজ্জামান এবং সরোজগঞ্জ উপশাখার ইনচার্জ জনাব ফারুক হোসাইন বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সিদ্দিকী, কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এ. বি. এম. আহসানুল কবির, মেহেরপুর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরজুল্লাহসহ ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। আমরা আশা করছি শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই উপশাখার মাধ্যমে অত্র এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়ন সাধিত হবে। এই ব্যাংকের প্রতি গ্রাহকদের সবসময় পূর্ণ আস্থা রয়েছে। তাই গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিনিয়ত শাখা ও উপশাখা সম্প্রসারণ করে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই সেবার কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি

সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই

কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

হযরত শাহজালালে ‘প্রোটোকল বাণিজ্য’: ভোগান্তিতে সাধারণ যাত্রী, প্রশ্নের মুখে সেবার মান

ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

এলজিইডির ক্রিম্প প্রকল্পের উদ্যোগে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে ‘ম্যাক্সিমাইজিং কাস্টমার এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক