ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৩:৫০

কুড়িগ্রামের উলিপুরে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের পাতিলাপুর এলাকায়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা উলিপুর থানায় বাদী হয়ে শনিবার (৭ ডিসেম্বর) রাতে মামলা দায়ের করেছেন।

মামলা সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাবা ও মা ওই ছাত্রীকে বাড়িতে রেখে ধান শুকানোর জন্য বাড়ির বাহিরে পার্শ্ববর্তী জমিতে কাজ করছিলেন। এ সময় ওই ছাত্রী বাড়িতে একা ছিলেন। ওই দিন সকালে তার বার্ষিক পরীক্ষা থাকায় বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় শিশু শিক্ষার্থীকে একা পেয়ে প্রতিবেশি খতিব উদ্দিনের ছেলে মিলন মিয়া (২৮) শিক্ষার্থীর ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করেন। এ সময় শিশুটির আত্যচিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং মিলন মিয়াকে আটক করেন। পরে মিলন মিয়ার স্বজনরা এসে মেয়ের বাড়িতে থাকা স্বজনদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিলন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে থানায় ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

T.A.S / T.A.S

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী