ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে তরুণীর মরদেহ উদ্ধার


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৪:২১

গাজীপুরের শ্রীপুরে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর দুইটা দিকে নিহতের  মরদহটি উদ্ধার করে পুলিশ।নিহত ওই তরুণীর নাম তামান্না আক্তার (১৬)।তামান্না আক্তার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের আখতার হোসেনের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) রেজাউল করিম।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তামান্নারা পাঁচ বোন এক ভাই। অন্য ভাই-বোনেরা গ্রামের বাড়িতে আছেন। তামান্না তাঁর মা-বাবার সঙ্গে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে থাকত। সকালে বাবা বাজার করতে বের হন। অপর দিকে মা চাকরি খুঁজতে মেয়েকে ঘরে রেখে বের হয়েছিলেন। সকাল আটটার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে টিনের তৈরি ঘরটির বেড়ার এক অংশের টিন ফাঁক করে ভেতরে উঁকি দিয়ে দেখেন মেয়ের দেহ ঝুলছে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপ পরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান