ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ৮-১২-২০২৪ দুপুর ৪:৩৬

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন: উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম বজলুর রহমান পাটোয়ারীর ছেলে ব্যবসায়ী আফজাল হোসেন পাটোয়ারী, এসএসসি পরীক্ষার্থী শ্রীপুর ইউনিয়নের গান্দাছি গ্রামের খোরশেদ আলম মজুমদারের ছেলে শাহরিয়ার আলম মজুমদার সাইমন ও তার ফুফাতো ভাই উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের আতিকুর রহমানের ছেলে ফাহিম ইসলাম। রবিবার (০৮ ডিসেম্বর) দুুপরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত আফজালের ভাগিনা মোহাম্মদ আবদুল গোফরান মাসুদ ও গান্দাছি গ্রামের ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মিঠু।

স্থানীয় সূত্রে জানা গেছে, আফজাল হোসেন পাটোয়ারী বাতিসা বৈদ্দের বাজারের নিজ দোকান থেকে মহাসড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। অপরদিকে গত শুক্রবার দুপুরে শাহরিয়ার আলম সাইমন মজুমদার তাঁর ফুফাতো ভাই ফাহিম ইসলামকে নিয়ে মোটরসাইকেল চালানো শিখতে গান্দাছি থেকে শরীফপুর গ্রামে পৌঁছে। এ সময় তাদের মোটরসাইকেলটি হঠাৎ একটি গাছের সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নেয়ার পথে ফাহিম ইসলামের মৃত্যু হয়।

অপরদিকে সাইমন মজুমদার চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাইমন নালঘর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানা গেছে। শ্রীপুর ইউনিয়নের ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মিঠু বলেন, ‘দুইজন ছাত্র মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে অসাবধানতাবশতঃ গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে দুইজনের মৃত্যুর খবর শুনেছি। অভিভাবকদের উচিত কম বয়সে সন্তানদের মোটরসাইকেল চালাতে না দেয়া’।

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’