যে কারণে এখনও অবিবাহিত অভিনেত্রী পায়েল
টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী পায়েল সরকার। সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও এখনও ছাদনাতলায় যাননি তিনি। অভিনেত্রীদের প্রেম, বিয়ে নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম। প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনো সংবাদের শিরোনাম হননি।
পায়েল নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখনও। সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি।
পায়েলের কথায়, তিনি কোনও সম্পর্কে যেতে পারেননি কারণ তার বাবা-মা। বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সকলের সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনও পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারেন না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই।
পায়েল মনে করেন, বাবা-মায়ের মনের মতো মানুষ খুঁজতে গিয়েই সিঙ্গেল থাকতে হয়েছে তাকে।পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য’। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’
যদিও বিষয়টা সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ। তার কথায়, আমার মেয়ে সানা যদি কোনও একদিন তাকে এসে বলে, সে প্রেম করছে, তাতে তার কোনও সমস্যা নেই। বরং তিনি বিষয়টা নিয়ে সামান্য যেটুকু জানার প্রয়োজন, সেটুকু জেনেই ছেড়ে দেবেন। এর বেশি তিনি বিষয়টার মধ্য়েই ঢুকবেন না।
এর উত্তরে পায়েল জানান, এক্ষেত্রে সানা অনেক বেশি লাকি। তবে তিনি কখনোই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এভাবে সাপোর্ট পাননি। যে কারণে কিছুটা আক্ষেপও রয়েছে জীবনে।
বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পায়েল। রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...