ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন শিক্ষক কবির উদ্দিন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ৯:৩৬

চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন (৪৫)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মৈনতল কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় শিক্ষক কবির উদ্দিন আহমেদের লাশ শেষ বারের মত নেওয়া হয় তার নিজ কর্মস্থল জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তার লাশ পৌঁছলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা এখানে তাদের প্রিয় স্যারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষ বারের জন্য তাকে একবার দেখেন।

উল্লেখ্য, বুধবার (১ সেপ্টেম্বর) সিলেট থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মাধবপুরে রাত আটটায় মারা যান তিনি। শনিবার (২৮ আগস্ট) কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই দিন দুপুরে জুড়ী- কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় দ্রতগামী সিএনজি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তখন তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। পরে আত্মীয়রা থাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করান। এরপর থেকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মাধবপুরে মারা যান।

তার মৃত্যুতে জুড়ী উপজেলাসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিসহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জামান / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী