ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১২:৯

সন্তানের বাবার পরিচয় না জানিয়েই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী পাইরেটস অফ ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী।

অভিনেত্রী অ্যাম্বারের ঘরে আরও একটি সন্তান রয়েছে। এবার অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন অ্যাম্বারের এক মুখপাত্র। সম্প্রতি পিপলস ম্যাগাজিনকে সেই মুখপাত্র বলেছেন, গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। এখন সেই সন্তানের বয়স ৩ বছর, নাম ওনাঘ পাইজ। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।

ইতোমধ্যে অ্যাম্বারের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। তাকে এবং ওনাঘের মঙ্গল কামনাও করেন অনুরাগীরা।উল্লেখ্য, অ্যাকোয়াম্যান খ্যাত অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ভালোবেসে সংসার পেতেছিলেন জনি ডেপ। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো ছিল না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে স্পেনে চলে আসেন অ্যাম্বার।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’