ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আজ দেশে আসছে চ্যাম্পিয়নস ট্রফি, দেখা যাবে যেখানে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ১:১৮

চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর বাকি আর মাত্র দুই মাস। তবে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। আর এই অনিশ্চয়তার পেছনে দায়ী ভারত। কেননা, ভারতের হাইব্রিড মডেলের দাবিতে অনড় অবস্থানের কারণেই টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা থাকলেও চ্যাম্পিয়নস ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে এরইমধ্যে।

সেই ধারাবাহিকতায় পাকিস্তান ও আফগানিস্তানের পর এবার চ্যাম্পিয়নস ট্রফি আসছে বাংলাদেশে। আজ বাংলাদেশে আসবে এই ট্রফিটি। যা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করবে।

বাংলাদেশে চ্যাম্পিয়নস ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল, রাখা হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে। এদিন সৈকতের লাবণী পয়েন্টে (সীমান্ত সম্মেলেনকেন্দ্র ঊর্মির সামনে) প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর ঢাকায় নিয়ে আসা হবে।

ঢাকায় অবস্থানরত উৎসাহীরা চ্যাম্পিয়নস ট্রফি দেখতে পাবেন ১২ ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। সেদিন জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। পরদিন, অর্থাৎ ১৩ ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফি সেখানে রাখা হবে।

এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা