সন্তান কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ গেল মায়ের
গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তান কোলে নিয়ে এক মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ১১ মাস বয়সী শিশু রওজাতুল জান্নাত রাফসা। নিহত নাসরিন আক্তার(৩৫) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া নিলফা বাজার গ্রামের এনামুল হকের মেয়ে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা দিকে উপজেলা সাতখামাইর বাজার রেললাইন ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে নয়টা দিকে সাতখামাইর রেলস্টেশনে প্লাটফর্ম থেকে ১০০ গজ উত্তরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস এর সামনে নাসরিন আক্তার (৩৫) তার বাচ্চা রওজাতুল জান্নাত রাফসা (১১)মাস কে নিয়ে আত্মহত্যা করার জন্য ট্রেনের সামনে এসে ঝাপ দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন তিনি। তার সঙ্গে থাকা কন্যা শিশুটি গুরুতরআহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এতে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার