তজুমদ্দিনে ২০লক্ষ টাকা অবৈধ খুটি-জাল ধ্বংস
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর চররায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ খুটা জাল উচ্ছেদ করেছে মৎস্য প্রশাসন। তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ খুটা জাল উচ্ছেদ করা হয়। পরে আটক জাল যথাযথ প্রকৃয়ায় ধ্বংস করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের নিদের্শনায় (৮ ডিসেম্বর) রবিবার দুপুর ১ টা থেকে রাত ৭টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের মেঘনা নদীর চররায়হান সংলগ্ন ডুবোচরে মৎস্য সম্পদ ধ্বংসকারী ছোট ফাঁসের খুটা জালের প্রায় ৩হাজার অবৈধ খুটি উচ্ছেদ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদকৃত এসব খুটি-জাল ধ্বংস করা হয়। এই জাল এবং খুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, তজুমদ্দিন উপজেলার মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন, অফিস সহকারী দীপ্ত নন্দী, অফিস সহায়ক রনি দে ও ইনুমারেটরগন এবং বোরহানউদ্দিন উপজেলার ক্ষেত্র সহকারী মনোয়ার আলীসহ বোরহানউদ্দিন ও তজুমদ্দিন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: মেঘনা নদীতে অবৈধ খুটা জাল উচ্ছেদের দৃশ্য।
এমএসএম / এমএসএম
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ
তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ
বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!