ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দিনমজুর থেকে জনপ্রিয় চা বিক্রেতা রাম বাবু


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২১ রাত ১০:১৪

সুনামগঞ্জ জেলার  শান্তিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ বাজার। এই বাজারে কয়েক বছরের মধ্যে বাজারের অলিতে-গলিতে বহু চায়ের দোকান গড়ে উঠেছে। এ চায়ের দোকানের নাম সাধারনত যে চা তৈরি করে তার নাম অনুসারে নামকরন ঘটে যায় মানুষের মুখে মুখে।  

চায়ের স্টল খোশ গল্প করার একটি দারুন জায়গা। রাজনীতি থেকে শুরু করে সব রকমের আলোচনা হয় এখানে।  বাজারে বন্ধুত্ব বা আত্মীয়তার সস্পর্কের কারো সাথে দেখা হলে সৌজন্যতা প্রকাশের একটি গুরুত্বপর্ণ মাধ্যম এই চা এবং চায়ের দোকান। মাঝে মধ্যে মনে হয় এটা মানুষের গ্যারেজ। নানান ধরনের মানুষের আনাগোনা ঘটে এখানে।

শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে বিশু রঞ্জন দেব(রাম বাবুর) ছোট্ট একটি চায়ের দোকান আজ সবার কাছে এক পরিচিত নাম। যদিও চা ব্যবসার আগে তিনি মূলত মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। পরে তার এক বন্ধুর পরামর্শে ২০০৫ সাল থেকে রাম বাবু একটু একটু করে চা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন। দিনে দিনে পরিচিতি বেড়েছে তার। সেটা হয়েছে স্বাদ ও চা তৈরির গুণের কারণেই। রাম বাবুর চায়ের দোকান যখন শুরু হয়েছিল তখন শান্তিগঞ্জের এত পরিবর্তন ছিলনা৷ এখন উন্নয়নের আলোয় আলোকিত পুরো শান্তিগঞ্জ। চারিদিকে দোকান আর দোকান। তবে এখনো কদর কমেনি রাম বাবুর চায়ের।  উপজেলা সদর হওয়ায় এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা। ফলে আগের তুলনায় দোকানের সংখ্যা বেড়েছে দ্বিগুন৷  

শান্তিগঞ্জের কমবেশি সকলেই এক নামে রাম বাবুকে চেনে এবং জানে। অন্যকিছু নয় শুধুমাত্র ভালো চা তৈরি করার কারণে এটা হয়েছে। চা বিক্রি করেই তিনি চালাচ্ছেন তার সংসার। শত অভাবের মধ্যেও একমাত্র ছেলের লেখাপড়ার ব্যাপারে কোন গাফিলতি নেই তার। এক প্রকৃত জীবন সংগ্রামী এই রাম বাবু। জীবনে নানা প্রতিকুলতাকে জয় করেছেন তিনি। চা চিনিতেই চলছে তার জীবন সংসার। 

চা পিয়াসু জসিম উদ্দিন  বলেন, আমি প্রতিদিন প্রায় ৬ থেকে ৮ কাপ চা এই দোকানে খাই। রাম বাবুকে পছন্দ করি তাই এখানেই চা খাই। আরেক চা পিয়াসু ইসলাম উদ্দিন বলেন, চা মানুষের মন ও মস্তিস্ককে সতেজ করে। আমরা সবসময়ই  রাম বাবুর দোকানে চা খাই৷ উনার দোকানের চা খেয়ে সবাই তৃপ্তি পায়।

চা খেতে খেতে কথা হয় চা বিক্রেতা বিশু রঞ্জন দেব(রাম বাবু) সাথে তিনি বলেন, শান্তিগঞ্জে যখন এত মানুষের আনাগোনা ছিলনা, এত উন্নতি ছিল না তখন থেকেই চা বিক্রি করতেছি। এখন চারিদিকে দোকান হলেও মানুষ আমাকে ভুলেননি। আমার চায়ের কারণেই আমাকে সবাই কদর করেন। সবার ভালোবাসাতেই বেঁচে আছি আমি। চা বিক্রিতেই আমার জীবন সংসার। আমি সবার আশির্বাদ চাই। মানুষের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান