কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত
রাঙামাটির কাপ্তাই উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাইয়ে এই মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়ব আগামীর শুদ্ধতা'।
কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.শাহাদাৎ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহাবুব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা। এতে আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো.কবির হোসেন, তথ্য কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ প্রবীর খিয়াং, নুর বেগম মিতা, সম্পাদক মো.ইস্রাফিল হোসেন, প্রধান শিক্ষক মো.হানিফ, জয়সীম বড়ুয়া ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হলে আগে নিজেদের এবং সমাজকে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তরুন সমাজদের এগিয়ে আসতে হবে।
T.A.S / T.A.S
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা