সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান চপলের দিনব্যাপী কর্মব্যস্ততা
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) ২০২০-২১ অর্থ বছরের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ৩০ জন উপকারভোগীর মাঝে দুই লোখ টাকার পোণা বিতরণ করেন তিনি। বিগত কয়েকবারের বন্যার কারণে মৎস্য খামারিদের চাষকৃত মাছ ভেসে যায়। এতে তাদের ব্যাপক লোকসান হয়। এই লোকসান পোষাতে মৎস্য বিভাগের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মণ্ডল, সুনামগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, সুনামগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় প্রমুখ।
এছাড়া দুপুর ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ৫০ জন গরিব-অসহায় ও দুস্থ মানুষের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকার অনুদান প্রদান করেন তিনি।
প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘদিন ঢাকা ও কানাডায় চিকিৎসা শেষে বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলায় এসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত